ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৩,  10:36 AM

news image

সিরাজগঞ্জ সদর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে সয়দাবাদ ইউনিয়নের নতুন সয়দাবাদ বিল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমান কুমার দাস জানান, বিলের মধ্যে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহের পরিচয় শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম