ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিরোধী দলকে দমাতে আবারও হত্যাযজ্ঞে নেমেছে আওয়ামীলীগ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  12:48 PM

news image

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বিরাজমান। মানুষ যাতে রাস্তায় নেমে বিক্ষোভ না করে সেই আতঙ্কে বিরোধী দল নিধনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে যশোর যুবদল নেতা বদিউজ্জামান ও কুড়িগ্রাম যুবদল নেতা শফিকুর রহমানকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানেই এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব। এ সময় রিজভী বলেন,

ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলকে দমাতে আবারও হত্যাযজ্ঞে নেমেছে আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবেই যুবদল নেতাদের পৈশাচিকভাবে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিত। মানুষ যাতে সরকারের বিরুদ্ধাচারণ করার সাহস না পায় এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণকে সেই বার্তাই দেয়া হচ্ছে বলে মনে করেন রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি, স্বজন পােষণ, বিলাসী জীবনযাপন এবং বিপুল সম্পত্তি অর্জন সঙ্কটাপন্ন হবে ভেবেই ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানাের ভয়ে তারা উন্মাদ হয়ে গেছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম