ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৫,  4:38 PM

news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প্রসারণ) আইন ২০২০-এর ধারা ৩০(সি) এবং সরকারের ক্ষমতাবলে দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন-এর আলোকে শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে বিমানের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নিয়োগটি বাতিল করা হয়েছে। শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম