ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিমানবন্দর থার্ড টার্মিনালের ছাদে একাধিক পানি লিকেজ, পরে বৃষ্টির পানি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬,  5:29 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল ভবন উদ্বোধনের আগেই বিভিন্ন স্থানে পানি লিকেজের তথ্য পাওয়া গেছে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালের ছাদ, দরজার গ্যাংওয়েসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে বলে জানা গেছে।


সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) অভ্যন্তরীণ একটি নথির বরাত দিয়ে স্টার নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, থার্ড টার্মিনালের ছাদসহ বিভিন্ন স্থানে একাধিক লিকেজ শনাক্ত করা হয়েছে। গত ১২ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের উপস্থিতিতে এসব ত্রুটি পরিদর্শন করা হয়।


নথিতে বলা হয়েছে, লিকেজগুলো দ্রুত মেরামত করা না হলে ভবিষ্যতে টার্মিনালের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি দুই থেকে তিন বছরের মধ্যেই এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


এ অবস্থায় ত্রুটিগুলো দ্রুত সমাধানের জন্য প্রকল্প পরিচালক এইচ এম নুরুদ্দিন ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।


এদিকে, বিপুল ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর টার্মিনালে উদ্বোধনের আগেই পানি লিকেজের ঘটনায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরও কীভাবে এ ধরনের ত্রুটি দেখা দিল, তা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এসব ত্রুটি থাকার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। বর্তমানে লিকেজ বন্ধ করা এবং সংশ্লিষ্ট ত্রুটিগুলো মেরামতের কাজ চলছে।


তবে পানি লিকেজ ও নির্মাণগত ত্রুটির বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: স্টার নিউজ টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম