ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

বিমানবন্দর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৫,  11:00 AM

news image

রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগেই কসাইবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম