ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ, ২০২৩,  5:48 PM

news image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ মার্চ) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সোনার বারগুলো জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন। যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। আরও সোনার বার থাকতে পারে এমন সন্দেহে ওই যাত্রীর রেক্টামে স্ক্যান করা হচ্ছে। তবে সোনার বারগুলো প্রায় দুই দশমিক ৭ কেজি ওজনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম