ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

বিমানবন্দরে নামতেই সেলফি বিড়ম্বনায় ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

০৮ জুলাই, ২০২৩,  10:40 AM

news image

বেশ কয়েক মাস ধরেই ক্যামেরা এড়িয়ে চলছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ভূত ফোন’-এর পর আর কোনও ছবি মুক্তি পায়নি তার। যদিও ২০২৩-এর শেষ দু’টি বড় ছবি মুক্তি পাওয়ার কথা অভিনেত্রীর। সেগুলো হচ্ছে- ‘টাইগার ৩’ ও ‘ক্রিসমাস’। শুক্রবার সকালে স্বামী ভিকি কৌশলের সঙ্গে ছুটি কাটিয়ে নিউ ইয়র্ক থেকে ভারতে ফিরেছেন ক্যাটরিনা। মুম্বাই বিমানবন্দরে অবশ্য ভিকির দেখা মেলেনি। ক্যাটরিনাকে দেখা গেল একা। অভিনেত্রীকে দেখা মাত্রই সেলফি তোলার হিড়িক পড়ে যায় বিমানবন্দরে। এক দল পুরুষ ঘিরে ফেলেন অভিনেত্রীকে। শেষমেশ পরিস্থিতি সামালালেন কীভাবে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যায় চোখে রোদচশমা পরনে ফুল ছাপ শার্ট ও জিন্স পরিহিতা ক্যাটরিনাকে। বিমানবন্দর থেকে হেঁটে বের হচ্ছেন তিনি। অভিনেত্রীকে দেখা মাত্রই সেলফি তোলার আবদার অনুরাগীদের। হাসিমুখে বেশ কিছু ছবিও তোলেন ক্যাটরিনা। কিন্তু ক্রমেই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় হুড়াহুড়ি। ভিড়ের মধ্যে খানিকটা হকচকিত দেখায় তাকে। ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেন বেশ কয়েকজনকে। কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ হাসিমুখে হাঁটতে হাঁটতে সোজা গাড়িতে উঠে পড়েন নায়িকা। তবে ক্যাটরিনাই প্রথম নন, বিমানবন্দরে অনুরাগীদের ছবি তোলার আবদারের জেরে এর আগে সমস্যায় পড়তে হয়েছে শাহরুখ খান, সালমান খান-আলিয়া ভাটের মতো তারকাদেরও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম