ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিপুল ভোটে আনারস মার্কার প্রার্থী বিজয়ী

#

৩০ ডিসেম্বর, ২০২২,  10:27 PM

news image

মোঃ নজরুল ইসলাম: সাভার  উপজেলা আশুলিয়া থানাধীন  ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে  নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা - কে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ  করেছেন  আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মোশাররফ হোসেন মুসার চেয়ে ৩ হাজার ৫২ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ সুমন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোশাররফ হোসেন মুসা নৌকা মার্কা পেয়েছেন ৮ হাজার ৫৬৮ ভোট ও আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া পেয়েছেন ১১ হাজার ৬২০ ভোট। ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের  উপ- নির্বাচনে  চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদের বাকী পাঁচজন প্রার্থীই মোট প্রদত্ত ২৫ হাজার ৮৩৮ ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় নিজেদের জামানত খুইয়েছেন। তাদের মধ্যে ইসলামী আন্দোলন  বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান হাত পাখা মার্কা পেয়েছেন ৫৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন মোটর সাইকেল  মার্কা পেয়েছেন ১১৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাজী দেলোয়ার হোসেন সরকার চশমা মার্কা পেয়েছেন ২৯০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আকবর হোসেন মৃধা অটোরিকশা  মার্কা পেয়েছেন ৭১৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী বকুল ভূঁইয়া ঘোড়া মার্কা  পেয়েছেন ২৯৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামীম আহমেদ সুমন ভূঁইয়া বলেন, আমার বাবা এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত সফল জনপ্রিয় স্বর্ণপদক চেয়ারম্যান ছিলেন আমার বাবার মৃত্যুর পর  ৪ নং ইয়ারপুর ইউনিয়ন জনগণের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ বিজয় ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম ঢাকা  মেইলকে জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রিতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠ হয়েছে।এদিকে নৌকা মনোনীত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হলো। গত তিনটি নির্বাচনে  ইয়ারপুর ইউনিয়নে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবারের বিজয়ী প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূঁইয়ার পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মেদ ভূঁইয়া। কিছুদিন পূর্বে তার মৃত্যুতে এই আসনটি শূন্য হবার পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন তার ছেলে সাবেক আশুলিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক , আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে মনোনয়ন দেয়াতেই আজকের এই ফলাফল বলে অভিমত গণ্যমান্য ব্যক্তিবর্গদের

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম