ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  6:45 PM

news image

নানা নাটকীয়তা শেষে মাঠের খেলায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের পঞ্চম ম্যাচে হঠাত করেই মেহেদী মিরাজের থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে দেয়া হয় নাইম ইসলামকে। এ নিয়ে বেশ ঝামেলায়ও পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। শেষ পর্যন্ত মিরাজ দলে ফিরেন, আজ একাদশেও রয়েছেন।

ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক নাইম ইসলাম।  পাঁচ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। অপরদিকে ২ ম্যাচে দুই জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান কুমিল্লার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: নাঈম ইসলাম (অধিনায়ক), কেনার লুইস (উইকেট রক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসিস, করিম জানাত, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম