ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  4:48 PM

news image

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনালের দিন চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিসিবির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজিসহ মোট ৭ দল অংশ নেবে। এ ছাড়া বুধবার ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও। এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম