ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএল ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  7:10 PM

news image

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বিপিএল’র এই আসরের আয়োজন ও দল গঠন নিয়ে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখনও বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়নি। চলতি মাসের শেষদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হবে। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হবে। যদিও এর মধ্যেই একাধিক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ, শোয়েব মালিক, হারিস রউফ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা দেশীয় তারকাদের মধ্যে সিলেট স্ট্রাইকারসের অধিনায়ক হিসেবে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়কের দলে নাম লিখিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও কামিন্দু মেন্ডিস। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালে আছেন ক্রিস গেইল, রাখিম কর্নওয়াল, নাজিবুল্লাহ জাদরান ও করিম জানাত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম