ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিপিএল খেলতে ঢাকায় নারিন-রাসেল

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:37 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসর শেষদিকে পৌঁছে গেছে। তবে প্লে অফ শুরুর আগে পাকিস্তানি ক্রিকেটাররা চলে পিএসএল খেলতে চলে যাওয়ায় সবগুলো দলই বেশ ধাক্কা খেয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহরা চলে গেছেন। তাদের শূন্যতা পূরণ করতে দলটি নিয়ে এসেছে দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সোমবার দিবাগত রাতে তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন, এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জানা গেছে, মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা। কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন। তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। বিপিএলের শুরুটা তেমন ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম তিন ম্যাচ হেরে যায় তারা। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। এখন পয়েন্ট টেবিলের তিনে আছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম