ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএল খেলতে আসছেন আফ্রিদি-রিজওয়ানরা

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  6:38 PM

news image

আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। জানুয়ারির ৬ তারিখ বিপিএল শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারিতে। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতায় এবার দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। জানা গেছে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। কিন্তু এই সিরিজ বাতিল করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এ মাসটিতে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যেতে পারে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে। ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের বিপিএলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পকিস্তান দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেস বোলিং অলরাউন্ডার হাসান আলিকে দলে ভেড়াতে আগ্রহী। তবে এ বিষয়ে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি। বিশ্বকাপ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানা যাবে। প্রসঙ্গত, বিপিএলের আগের আসর গুলোতে ছয়টি দল থাকলেও এবারই প্রথম ৭টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হবে রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম