ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিপিএলে ৭ ফ্র্যাঞ্জাইজি, দল পাননি সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  1:13 PM

news image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। যেখানে নেই সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট লিমিটেড। হকির বিপিএলে ‘মোনার্ক পদ্মা’ নামে দল পাওয়া সাকিবের ব্যবসাপ্রতিষ্ঠানটি ক্রিকেটেও ফ্রাঞ্চাইজি স্বত্ব পেয়ে যাবে ধারণা করেছিলেন অনেকে।  কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত সাকিবের মোনার্ক পদ্মা বিপিএলে ফ্রাঞ্চাইজি স্বত্ব পায়নি। আগামী তিন আসরের জন্য সাত ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কারা থাকবে ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রোববার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  যেখানে নতুন যুক্ত হয়েছে রংপুর বিভাগ। 

রংপুর দলটির স্বত্বাধিকারী বসুন্ধরা গ্রুপ। জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলে স্বত্ব পেতে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান আবেদন করেছিল।  তার থেকে সাতটি ফ্রাঞ্চাইজিকে মনোনীত করা হয়।  সাত দল হলো— বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। এবার বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ দল কেনায় আগ্রহ দেখায়নি। শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ানস অনাগ্রহ দেখালেও পরে তারা আসে।  ক্রিকেট অনুরাগীরা বেক্সিমকোকে ঢাকার আর জেমকন গ্রুপকে খুলনার ফ্রাঞ্চাইজি হিসেবে জানেন। প্রসঙ্গত আগামী ৫ জানুয়ারি থেকে বিপিএল শুরুর সম্ভাব্য সময় ঠিক করে রেখেছে বিসিবি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম