ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএলে দল পেলেন লিটন-মুশফিক-মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  7:51 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে প্রথম ধাপেই দল পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। এ ছাড়া দল পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। ড্রাফটে প্রথম ধাপেই লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদী হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন। এবারের প্লেয়ার্স ড্রাফটে ৪০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ২১৭ জন দেশি ক্রিকেটার থাকবেন। ইতোমধ্যে দেশের সাত জনপ্রিয় ক্রিকেটার সরাসরি ৭ দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (বরিশাল ফরচুন), তামিম ইকবাল (খুলনা টাইগার্স), তাসকিন আহমেদ (ঢাকা), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)। এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম