ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএলের প্রাইজমানি দ্বিগুণ করেছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  8:44 PM

news image

কদিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আজ রোববার থেকে শুরু হয়ে গেছে দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন। তবে অনুশীলনে মাঠে নামার আগে দলগুলোর জন্য মিলল সুখবর। বিপিএলের প্রাইজমানি আগেরবারের চেয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কার বাড়ছে ৫ গুণেরও বেশি। এ খবর জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেছেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি।

এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’ এর আগে গেলবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়েছে। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। তখন বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ টাকা। এ ব্যাপারে ইসমাইল হায়দার বলেছেন, ‘ম্যান অব দা সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এ ছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া। এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম