ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিপিএলের ধারাভাষ্যে থাকছেন যেসব তারকারা

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  6:34 PM

news image

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ সালের আসর। টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে মোট নয় জন ধারাভাষ্যকার থাকছেন। ধারাভাষ্যকারের এই তালিকায় আছেন ৪ জন দেশি সাবেক ক্রিকেটার। এরা হলেন, আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। তবে ৫ জন বিদেশি ধারাভাষ্যকার জায়গা করে নিয়েছেন। এরা হলেন, পাকিস্তানের রমিজ রাজা, আমির সোহেল, ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকারএইচডি অ্যাকারম্যান ও শ্রীলংকার রাসেল আর্নল্ড। মোট সাতটি দল বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম