ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ

বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২,  10:46 AM

news image

গ্রিড বিপর্যয় কাটিয়ে সারাদেশে অনেকটাই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ। বুধবার (৫ অক্টোবর) পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী জানান, গতকাল রাত ১০টা থেকেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে, দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেও বলে জানান তিনি। মঙ্গলবার বেলা ২টার পরপর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মানিকনগর ও হাসনাবাদ গ্রিড সাবস্টেশন-এর অধীনে ঢাকা শহরের কিছু অংশে এবং সন্ধ্যা ৭টার মধ্যে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়। তবে রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে। এখনও অল্প কিছু জায়গাতে বিদ্যুৎ আসেনি বা স্বল্প সময়ের জন্য এসেছিল- সেসব এলাকার গ্রাহকগণ আরেকটু ধৈর্য ধরুন। ধীরে ধীরে লোড বৃদ্ধি করা হচ্ছে। মূল সংকট কেটে গেছে। দ্রুতই আপনারা বিদ্যুৎ পাবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম