ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিজেদের কাঁধে নিয়েছি : মেনন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:31 AM

news image

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ২০১৪ সালে যখন বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছিল, বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করেছিল, আমাদেরকে আগে মন্ত্রিত্ব দেওয়া হলো, আমরা ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে আমরা নির্বাচনকালীন মন্ত্রিত্বে যোগদান করেছি। নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছি আমরা। তিনি আরও বলেন, ভুলে গেছেন সব এখন, সব ভুলে যান? ভুলে যান ২০১৮ সালে আরেকবার যখন নির্বাচন হলো, তখন ওই একইভাবে ওয়ার্কার্স পার্টি দাঁড়িয়ে থেকে আপনাদের পাশে লড়াইকে করেছে। আপনাদের পাশে যখন কেউ ছিল না, ছিল ওয়ার্কার্স পার্টি আর ১৪ দল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মাদরাসা মাঠে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। রাশেদ খান মেনন বলেন, আজকে আবার সেই নির্বাচনের প্রশ্ন সামনে। এই রাজশাহীর ময়দানের মাঠে প্রধানমন্ত্রী জনসভা করে গেছেন কিছুদিন আগে। ভোট চেয়েছেন, কার ভোট? নৌকায় ভোট চেয়েছেন। ঠিকই আছে, তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি নৌকায় ভোট চাইতেই পারেন। একই সঙ্গে ১৪ দলের জোট নেত্রী তিনি। তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ১৪ দল একত্রে নির্বাচন করবে। কিন্তু ভোট চাইবার বেলায় নৌকা, সেখানে হাতুড়ির কোনো জায়গা নেই, ভোট চাইবার বেলা নৌকা, সেখানে মশালের কোনো জায়গা নেই। তাহলে কিভাবে ১৪ দলের ঐক্যজোট হলো?  আগামী নির্বাচনে রাজশাহী-২ আসনে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আবারও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে রাশেদ খান মেনন বলেন, এবার তিনি নৌকা প্রতীক নয়, নিজের হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আপনারা হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে ফজলে হোসেন বাদশাকে চতুর্থবারের মত এমপি নির্বাচিত করবেন। মেনন বলেন, দেশের ভিতর থেকে ও বাহির থেকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তৈরি হচ্ছে। আমরা মনে করি এ ষড়যন্ত্র প্রতিরোধ করা এ দেশের মানুষের জন্য কিছু না। কিন্তু আজকে যখন দেখি আমাদের ১৪ দলের মূল শরীক আওয়ামী লীগ ১৪ দলকে কোনও কিছু না জানিয়ে যদি মনে করে এককভাবে তারাই সবকিছু মোকাবেলা করতে পারবে তা হলে ভুল করবে, তারা ভুল করছে। কারণ ২০০১ সালে একই ষড়যন্ত্রের মুখে পড়েছিল আওয়ামী লীগ। তারা মোকাবেলা করতে পারেনি। আওয়ামী লীগের সমালচনা করে মেনন বলেন, কথা ছিল এক সঙ্গে আন্দোলন করবো, নির্বাচন করবো, সরকার গঠন করবো। এক সঙ্গে আন্দোলন করেছি, নির্বাচন করেছি। কিন্তু যখন সরকার গঠনের প্রশ্ন আসল আমরা হোঁচট খেলাম। তারপরও আমরা পিছিয়ে থাকি নাই। আমরা সেই ঐক্যকে রক্ষা করেছি। মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, আমিনুল ইসলাম গোলাম, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম