ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা না করে সহযোগিতার আহ্বান তথ্যমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  8:48 PM

news image

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের সমালোচনা না করে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এমন পরিস্থিতি। এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধান সম্ভব। বৃহস্পতিবার (৭ জুলাই) সচিবালায়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, করোনা ও যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ও পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়েছে। অস্বাভাবিক দাম বেড়েছে। আমাদের বিদ্যুৎ খাত জ্বালানি নির্ভর। গত বছর বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা এবং জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। বৈশ্বিক জ্বালানি সংকটের দিকে তাকাতে হবে বলেও এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, অস্ট্রেলিয়াতে ১০-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ইউরোপে হচ্ছে, ফ্রান্সে সাশ্রয়ের কথা বলা হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ; সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। এটা নিয়ে কিছু দল ও ব্যাক্তি সমালোচনা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম