ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করেছে আ.লীগ: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৪,  8:41 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ। তারা বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করেছে। রোববার (৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ওবায়দুল কাদের বলেছিলেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন। সেই বক্তব্যের জবাব দিতে গিয়েই রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে। রিজভী বলেন, ঢাকাসহ মফস্বলে ভয়াবহ লোডশেডিং। তার ওপর বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেকক্ষেত্রে বাসাভাড়ার চেয়েও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক বেশি। তিনি বলেন, বিদ্যুতের নিচের দিকে ৫ শতাংশ বৃদ্ধি আর ওপরের দিকে ৮ শতাংশ বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? বিদ্যুতের দাম বাড়াতে মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশাহারা এতে অবৈধ শাসকগোষ্ঠীর এতে কিছু যায়-আসে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম