ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৩,  6:06 PM

news image

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে আটক করা হয়েছে। সোমবার সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা জানান, ভিডিওতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক না, তার স্বভাব ভিক্ষুকের মতো। তিনি বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে। এদিকে ওই ব্যক্তি গ্রেফতার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। তবে ওই বৃদ্ধকে কষ্ট না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লুক ডামান্ট। বলেন, আমার অনুরোধ যদি আব্দুল্লাহকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না, বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম