ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিদেশিরা কখনই তত্ত্বাবধায়কের কথা বলেনি : শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  10:45 PM

news image

বিদেশিরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। রোববার (২০ আগস্ট) দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশিরা অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। তাদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। তিনি বলেন, বিএনপি বারবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ছাড়তে বলে। ক্ষমতা তো বিএনপির মামা বাড়ির আবদার না। জনগণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছেন। বিএনপি বসায়নি। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালে অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকাভুক্ত হয়েছেন। আর এসব কারণে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম