ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিদায় নিচ্ছে ‘বর্ষাকাল’, নভেম্বরের মাঝামাঝি জেঁকে বসবে শীত

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  10:32 AM

news image

অতীতে আষাঢ়-শ্রাবন ছিল ভরা বর্ষার মৌসুম। দিন বদলে এখন শরতকালেও থাকছে দেশজুড়ে তুমুল বৃষ্টির ঘনঘটা। এ বছর শরতে এসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এবার বিদায়ের পালা ‘বর্ষাকাল’র।  আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বৃষ্টিবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। দেশের অধিকাংশ এলাকায় শরতের আকাশ উদ্ভাসিত হয়েছে। তবে আগামীকাল থেকে দুই দিন আরেক দফা বিদায়ী দাপট দেখিয়ে শনিবার বিদায় নেবে বর্ষা। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ড. আবুল কালাম মল্লিক আরও বলেন, তবে ভ্যাঁপসা গরমের প্রবণতা থাকতে পারে চলতি মাসজুড়েই। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ক্রমাগত কমে শীতের আমেজ সৃষ্টি হতে পারে। নভেম্বরের মাঝামাঝি জেঁকে বসবে শীত।  আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এখন মৌসুমী বায়ু উপকূলের দিকে সরতে শুরু করেছে। তবে ১২ অথবা ১৩ অক্টোবরের পর আরেক দফা বৃষ্টির দাপট শেষে বৃষ্টিপাত বিদায় নেবে। অক্টোবরের ১৫ তারিখের পর সারাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী মাঝে মাঝে লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এটাও স্বাভাবিক অবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম