ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিদায়ের শঙ্কা নিয়ে আজ স্পেনের মুখোমুখি জার্মানী

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  4:51 PM

news image

কাতার বিশ্বকাপে আজ চারটি ম্যাচ। জাপানের কাছে হারের পর এবার জার্মানির প্রতিপক্ষ দারুন ফর্মে থাকা স্পেন। এ ম্যাচে হারলেই ছিটকে যাবে জার্মানরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।  রাত ১০টায় ক্রোশিয়ার প্রতিপক্ষ কানাডা। আর সন্ধ্যা ৭টায় খেলবে বেলজিয়াম ও মরক্কো। দিনের প্রথম ম্যাচ বিকাল ৪টায় কোস্টারিকার বিপক্ষে লড়বে জাপান। বিশ্বকাপ শুরুর আগে ই-গ্রুপে ফেভারিট ধরা হচ্ছিল স্পেন ও জার্মানিকে। তবে, প্রথম ম্যাচ হারের পর বিদায় নেয়ার শঙ্কায় জার্মানরা। আর কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করে শক্তি জানান দিয়েছে স্পেন।

এপর্যন্ত একরাবই বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার বার, সবশেষ ২০১৪ সালে। দুই দলের সবশেষ সাক্ষাতে ২০২০ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন।  এ ম্যাচে জয় পেলে শেষ ষোলো নিশ্চিত হবে স্পেনের। সেক্ষেত্রে জাপান যদি কোস্টারিকার বিপক্ষে ড্রও করতে পারে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে।  এদিকে, এফ গ্রুপে লড়বে ক্রোয়েশিয়া ও কানাডা। নিজেদের প্রথম ম্যাচে মরোক্কোর সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়া পয়েন্ট পেলেও বেলজিয়ামের কাছে হেরেছে কানাডা। টিকে থাকতে জয়েই চোখ রাখছে কানাডা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে এবার বেলজিয়ামের প্রতিপক্ষ মরোক্কো। এফ গ্রুপে টেবিলের শীর্ষে বেলজিয়াম। জয়ের ছন্দেই মরোক্কোকে হারাতে চায় রর্বেতো মার্টিনেজের শিষ্যরা।  দিনের প্রথম ম্যাচে লড়বে কোস্টারিকা ও জাপান। জার্মানিকে হারিয়ে চমকে দেয়া জাপান দারুণ ফর্মে। দ্বিতীয় রাউন্ডে যেতে কোস্টারিকার বিপক্ষে জয়কেই পাখির চোখ করেছে জাপান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম