ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই : ইসি মাহবুব

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  8:04 PM

news image

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় প্রার্থীদের এজেন্টদের কাছে মাহবুব তালুকদার তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। জবাবে এজেন্টরা ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান। পরে প্রিসাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না,

কারো কোনো অভিযোগ আছে কি না এবং ভোট কেমন হচ্ছে, এসব বিষয়ে জানতে চান এ নির্বাচন কমিশনার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না, বলবো ভোটের সময়েটা পার হওয়ার পরে। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি। মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম