ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বিটিভিসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  3:20 AM

news image

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এরমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে বাংলদেশ টেলিভিশনের ডিজি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ডিজি করা হয়েছে। অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লা হক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফি উল হক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে বদলির আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম