ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিজয় র‌্যালির অনুমতি পেলো আওয়ামী লীগ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  9:25 PM

news image

আওয়ামী লীগকে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এই অনুমতি দেয়। এক চিঠিতে অনাপত্তির কথা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ১৯ ডিসেম্বর বিকাল ২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন ও শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড দিয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো। এর আগে, সোমবার (১৮ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক হওয়ায় কর্মসূচিতে পরিবর্তন আনে আওয়ামী লীগ। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্বস্তরের নেতাকর্মীকে বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম