ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫,  8:16 PM

news image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি চার দিনের ভারত সফরে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়নের বিষয়টিও থাকবে আলোচনার টেবিলে। বাংলাদেশ-ভারত সীমান্তের উন্মুক্ত এলাকায় যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়া নির্মাণকাজ সম্পন্ন করতে চায় বিএসএফ। তবে, সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় পক্ষ কোনো প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করবে না মর্মে বেড়া নির্মাণে আপত্তি জানিয়েছে বিজিবি। বৈঠকে মাদক ও আন্তঃসীমান্ত চোরাচালান মোকাবিলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম