ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

বিচ্ছেদ নয়, বিয়ের ছবি মুছে ফেলার কারণ জানালেন রণবীর

#

বিনোদন ডেস্ক

০৯ মে, ২০২৪,  4:36 PM

news image

সম্প্রতি জোরেসোরে আবারও চাউর হয়েছে যে বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মূলত রণবীর নিজের সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ বিয়ের ছবি সরিয়ে নিয়েছেন বলেই এই গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন অভিনেতা। খবর বলিউড হাঙ্গামার। বলা হয়েছে, বিচ্ছেদের জন্য নয়, রণবীর মূলত তার ইনস্টাগ্রামে ২০২৩ সালের আগের সব ছবি আর্কাইভ করে দিয়েছেন। এর মধ্যে বিয়ের ছবিও রয়েছে। কেননা দীপিকার সঙ্গে তার বিয়ে হয়েছিল ২০১৮ সালে। সে কারণেই ছবিগুলো আর দেখা যাচ্ছে না তার অ্যাকাউন্টে। বিষয়টিকে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার একটি কৌশল বলেই জানিয়েছে গণমাধ্যমটি। দীপিকা পাড়ুকোনের সোশ্যাল হ্যান্ডেলে এখনও বিয়ের সমস্ত ছবি আছে। গেল ফেব্রুয়ারির শেষ দিন রণবীর-দীপিকা ঘোষণা দেন যে, তাদের ঘরে সন্তান আসতে চলেছে। আগামী সেপ্টেম্বরে বাবা-মা হবেন তারা। সম্প্রতি তারা বেবিমুনে (সন্তান জন্মের আগে বিশেষ অবকাশ) গেছেন। সেই ছবিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম