ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য

বিচ্ছেদের দীর্ঘ জল্পনা, অবশেষে খোলাসা করলেন ঐশ্বরিয়া

#

বিনোদন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৪,  4:42 PM

news image

ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হচ্ছে— বছরখানেক ধরে বলিপাড়ায় এই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে ক্রমাগত নাকি দূরত্ব বাড়ছিল অভিনেত্রীর। মাসখানেক আগে ননদ শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকে। তার আগে বচ্চনদের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। যার ফলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয়। অবশেষে নিজের ১৭তম বিবাহবার্ষিকীর দিনই বিষয়টি খোলাসা করলেন ঐশ্বরিয়া। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনও অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাকে। কিন্তু গত বছরে যেন বদলে যায় সেই ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এবার অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে ২১ এপ্রিল অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিলেন ঐশ্বরিয়া। ক্যাপশনে শুধুই হৃদয়ের ইমোজি। মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, এটি ছিল একটি সেলফি, যা তুলেছেন ঐশ্বরিয়া। এই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জুনিয়র বচ্চন। আসলে গত কয়েক মাস ধরে তাদের নিয়ে যেসব জল্পনা ঘনীভূত হয়েছে, এই একটি পোস্টেই যেন সব কিছু স্পষ্ট করে দিয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক। তাদের দাম্পত্য জীবন যে মজবুত, সেই বার্তাই যেন দিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম