ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিচ্ছিন্ন বরিশালে বিএনপির গণসমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  4:23 PM

news image

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। তারা শুক্রবার বিমানে বরিশালে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিণ বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সরকারের কোনো বাধাই কাজে আসে‌নি। এদিকে সমাবেশের এক দিন আগ থেকেই (শুক্রবার) সড়ক ও নৌ-পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ধর্মঘটের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রলার, মোটরসাইকেল, মাইক্রাবাস, ছোট ট্রাক, মালবাহী জাহাজে করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। অনেকেই আবার চার থেকে পাঁচ দিন আগেই বন্ধু, আত্মীয়, মেস ও হোটেলে উঠেছেন। যারা কম দূরত্বের তারা ভ্যান, রিকশা ও সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন। যারা ইতোমধ্যে চলে এসেছেন, তাদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে রয়েছেন। কেউ সঙ্গে খাবার, বিছানাপত্র ও পানি নিয়ে এসেছেন। বাকিদের জন্য সমাবেশ মঞ্চের পাশেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম