ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

বিচার বিভাগ ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  1:16 PM

news image

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের আইন, আদালত, বিচার বিভাগ ও গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আজ সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও বিচার প্রক্রিয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ মামলা দায়েরের পর থেকে তিনি (ড. ইউনূস) যথাযথ আইনের সব সুবিধা পেয়েছেন। সরকার তাকে নাজেহাল করার জন্য এ মামলা করেনি। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেতে এ মামলা দায়ের করেন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিস্বার্থে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এটা আইনগতভাবে মোকাবিলা করা হবে। কারো অঙ্গুলি হেলনে দেশ চলবে না। কেউ আইনের ঊর্ধ্বে নন।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম