ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  1:55 PM

news image

উচ্চ আদালতের বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া জামিন আদেশ তৈরির ঘটনায় বগুড়ার এক মেয়রের জামিন আগামী ২৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২৫ মার্চ‌) আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন। জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (৪৮)। উচ্চ আদালতের বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশ তৈরি করেছিলেন। দুদকের তদন্তেও তার জালিয়াতির ঘটনা প্রমাণিত হয়েছে। এ কারণে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। মামলার পলাতক আসামিরা হলেন পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস ও শিক্ষানবিশ আইনজীবী আবদুল মজিদ। এর আগে গত ২১ মার্চ মেয়র জাহাঙ্গীর আলমকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত সূত্র জানায়, দুপচাঁচিয়া পৌর মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকে মামলা হয়। এরপর আসামিরা হাইকোর্টের ফৌজদারি মিস কেসের ভুয়া আদেশ সৃষ্টি করে সেটি বগুড়ার স্পেশাল জজ আদালতে দাখিল করে ওই মামলার বিচার কার্যক্রম ১০ বছর স্থগিত করান। পরে ওই আসামিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম