ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২১,  8:53 PM

news image

ফলোআপ চিকিৎসার জন্য আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, কয়েকদিন আগে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। আজ আবার ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে। এর আগে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর ৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফেরেন। চেয়ারপারসনের বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খালেদা জিয়াকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়। দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম