ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিকেলে সংবাদ সম্মেলনে আসছে সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  4:24 PM

news image

সংবাদ সম্মেলন আহ্বান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এই সংবাদ সম্মেলনে তিনি দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরবেন। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনারদের নিয়ে সিইসি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  বিষয়টি জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান। আসাদুজ্জামান বলেন, “সিইসি চার নির্বাচন কমিশনারকে নিয়ে সংবাদ সম্মেলন করবেন। সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন।” উল্লেখ্য, বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম