ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৪,  5:24 PM

news image

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।  এর আগে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম