ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিকেলে ভারত যাচ্ছে বাংলাদেশ দল

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  8:11 PM

news image

নানা নাটকীয়তার পর অবশেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। আর দল ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসানের দল। এর আগে দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে, বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ। দলে আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: 

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম