ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিকেলে বসছে সংসদের শেষ অধিবেশন

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  10:56 AM

news image

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে। এটি বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন। রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশনের আহ্বান করেন। এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল। এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল। উল্লেখ্য, অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম