ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

#

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গাইবান্ধা জেলার সাঘাটায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ১১ ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে সাঘাটা উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালতে সাঘাটা বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।  বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স টপ ফ্যাশন কে কাপড় পরিমাপে মেট্রিক পদ্ধতির পরিবর্তে গজ একক ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫ হাজার টাকা জরিমানাসহ ২টি গজ কাঠি জব্দ করা হয়। অপরদিকে মেসার্স অভি কসমেটিকসকে নিষিদ্ধ ক্রিম (গৌরি ও চাদনী) বিক্রয় করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৮/৪৫ ধারায় ২ হাজার  টাকা জরিমানাসহ নিষিদ্ধ ক্রীম জব্দ করা হয়েছে।  ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া।এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম