ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিএসইসি কমিশনার তারিকুজ্জামানকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  4:58 PM

news image

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। চলতি বছরের ৮ মে আওয়ামী লীগ সরকার এ টি এম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়। কমিশনে নিয়োগের আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি'র নির্বাহী পরিচালক। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে তার সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ দেওয়া হলো। সেই হিসাবে তিনি চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আর কমিশনার পদে বহাল থাকবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম