ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বিএম কনটেইনার ডিপোতে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন মহাপরিচালক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২২,  4:43 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএম কনটেইনারে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলেন জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।  তিনি বলেন,

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন, ২১ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের যেসকল কর্মীরা নিহত হয়েছেন তাদের জন্য তিনি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। তিনি বলেন, এ ঘটনা আমি মর্মাহত। মাইন উদ্দিন বলেন, প্রত্যেকটা কনটেইনারে আলাদা আলাদা ক্যামিক্যাল রয়েছে। ফলে আমাদের আগুন নেভাবে বেগ পোহাতে হচ্ছে। কারণ আমরা কোন প্রক্রিয়া ব্যবহার করে আগুন নেভাব সেটি একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে আমাদের সময় নিয়ে আগাতে হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত আগুনে নেভাবে ২৫টি ইউনিট কাজ করছে। এছাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে।-সূত্র : চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম