ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বিএমপি সদস্যদের "দক্ষতা উন্নয়ন কোর্স" এর সমাপনী অনুষ্ঠিত

#

১৭ নভেম্বর, ২০২২,  9:14 PM

news image

|| ক্যাপসনঃ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের "দক্ষতা উন্নয়ন কোর্স" এর সপ্তম ব্যাচের অংশগ্রহনকারীদের সনদ বিতরণ করেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। 


মাছউদ শিকদার: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদস্যদের "দক্ষতা উন্নয়ন কোর্স" এর সপ্তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশের নায়েক ও কনস্টবল পদের সদস্যদের সপ্তাহব্যাপী বাধ্যতামূলক দক্ষতা উন্নয়ন কোর্সের সপ্তম ব্যাচের এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সনদ বিতরণ করেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এ সময় তিনি পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার-পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারেস ও সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সাদ্দাম হোসাইন সহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম