ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএমপি’র বন্দর থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

#

০৪ আগস্ট, ২০২২,  9:23 PM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (০৪ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় অনুষ্ঠিত 'ওপেন হাউজ ডে' সভায় উপস্থিত অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) বন্দর থানায় নিয়মিত মাসিক আয়োজন 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ আগস্ট) থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বন্দর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে'র শুরুতেই যথারীতি বিগত সভায় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানকল্পে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা পেশ করা হয়। এ সময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারন অফিসার ইনচার্জ এর নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা  তুলে ধরলে উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,  থানার সকল অফিসার-ফোর্স, বিভিন্ন সেবা প্রত্যাশী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম