ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএমপি’র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২২,  6:28 PM

news image

ছবির ক্যাপসনঃ বুধবার (১০ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) এয়ারপোর্ট থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা। তিনি বলেন, শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে ওপেন হাউজ ডে'র শুরুতেই যথারীতি বিগত সভায় আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তা উত্থাপন করা হয়। এ সময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারন প্রধান অতিথির কাছে নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে তিনি উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ) মোঃ আব্দুল ওয়ারেস ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদারসহ থানার সকল অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম