ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিএমপির নির্বাচনী আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

#

২১ মে, ২০২৩,  10:22 PM

news image

মাছউদ শিকদার: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকলের পারষ্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সিটি কর্পোরেশনের জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সকলকে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার মোঃ হুমায়ুন কবির, র‌্যাব -৮ এর সিও লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের,  এপিবিএন-১০ এর উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা আনসার ও ভিডিপি, নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম