ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিএমপির উত্তর ও দক্ষিন বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন

#

০৫ জুন, ২০২২,  7:41 PM

news image

ক্যাপসনঃ রোববার (০৫ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পন্ন হয়েছে। রোববার (০৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরকরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন। মেট্রোপলিটন পুলিশের এপিএ ফোকাল পয়েন্ট রাসেল পিপিএম-সেবা এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএমপির উত্তর ও দক্ষিন বিভাগের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী অর্থবছরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগ আরও বেগবান হয়ে কাজ করবে বলে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম আশাবাদ ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম