ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

বিএমপিতে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  4:34 AM

news image

ক্যাপসনঃ সোমবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার।


মাছউদ শিকদার: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। "আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোঃ সেলিম ও সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মোঃ রবিউল ইসলাম শামিম এর বদলি জনিত এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন। এ সময় তিনি বিদায়ীদের ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার ও খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ  কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম