ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি সরকারকে বৈধতা না দেয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  12:42 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বড় বড় নেতারাই হচ্ছে রাজনীতির কাক। তারা হত্যার রাজনীতি করে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে ১৯৯৪ সালে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে হত্যার স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছে। হত্যার রাজনীতি থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি। তারা দেশ বিদেশে অপপ্রচার চালায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসরাইলি বাহিনীর অনুকরণে পুলিশ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, সেই প্রতিরোধের মুখে বিএনপি গর্তের ভিতর পালিয়ে গিয়েছে। নির্বাচনে ভরা ডুবি হবে জেনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকারকে বৈধতা না দেয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র এই সরকারের সঙ্গে কাজ করতে চায়। রাষ্ট্রগুলো অভিনন্দন বার্তা পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে। বিএনপি অনুধাবন করতে পারছে সরকারকে যেমন বৈধতা দেয়া হয়েছে, তেমনি জাতীয় সংসদকেও বৈধতা দেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে জাতিসংঘের অধীনস্থ কর্মকর্তারা কি বলল, তাতে কিছু আসে যায় না। বিএনপির মতো কথা বলে টিআইবি। তারা দুর্নীতি নিয়ে কথা বলে, কিন্তু সেই প্রতিষ্ঠান যখন একচোখা হয়ে যায়, তখন ডালমে কুচ কালাহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম