ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  1:52 PM

news image

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বলেও জানান তিনি। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।  এতে তারেক রহমান বলেন, ‘সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এ ছাড়া আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবি সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।’ তিনি বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে বলে আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে।কাজেই আপনাদের এসব দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা, সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না।’ তারেক রহমান আরও বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব, ইনশাআল্লাহ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম